উন্নত শিক্ষা, কর্মমুখী জীবন
নকলা ও নালিতাবাড়ীর তরুণদের জন্য আধুনিক পলিটেকনিক ও ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন এবং ঝরে পড়া রোধে বৃত্তি চালু করা।
স্বাস্থ্যসেবা উন্নতীকরণ ও আধুনিকায়ন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ ও ডায়ালাইসিস ইউনিট স্থাপন এবং ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তার ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা।
আধুনিক কৃষি, কৃষকের সমৃদ্ধ ভবিষ্যৎ
শেরপুরের ঐতিহ্যবাহী ‘তুলসীমালা’ চালের ব্র্যান্ডিং, হিমাগার স্থাপন এবং কৃষকদের জন্য স্মার্ট কার্ডের মাধ্যমে ভর্তুকি প্রদান।
পর্যটনে গড়বো শক্তিশালী অর্থনীতি
মধুটিলা ইকোপার্ক ও পানিহাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তর করে স্থানীয়দের জন্য কর্মসংস্থান সৃষ্টি।
যুব উন্নয়নে উপজেলা ভিত্তিক স্টেডিয়াম ও ইউনিয়ন ভিত্তিক খেলার মাঠ।
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ এবং উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ।
'স্বপ্নের ভোগাই সেতু' নির্মাণ (রেজিস্ট্রার অফিস থেকে থানা মোড়)
নালিতাবাড়ী শহরের যানজট নিরসনে রেজিস্ট্রার অফিস হতে থানা মোড় পর্যন্ত বাইপাস সেতু নির্মাণ।
প্রত্যাশিত পুরাতন ব্রম্মপুত্র সেতু নির্মাণ (নারায়ণখোলা পিয়ারপুর)
নারায়ণখোলা-পিয়ারপুর পয়েন্টে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণ।
নকলা ফায়ার স্টেশন সচলকরণ
নকলা ফায়ার স্টেশনকে পূর্ণাঙ্গভাবে সচল ও আধুনিকায়ন করা।
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন
মাদক চোরাচালান বন্ধে কঠোর নজরদারি এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ।
ব্যবসায়ীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত
ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং চাঁদাবাজমুক্ত বাজার নিশ্চিত করা।
নারী নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিতকরণ
নারীদের প্রশিক্ষণ, নিরাপত্তা এবং আইনি সহায়তা নিশ্চিত করা।
ধর্মীয় সম্প্রীতির নকলা–নালিতাবাড়ী গঠন
সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং উপাসনালয়ের উন্নয়ন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীকে জনসম্পদে রুপান্তর করণ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি রক্ষা ও জীবনমান উন্নয়ন।
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ
ভোগাই ও চেল্লাখালী নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা।
যুব কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টি
বেকার যুবকদের জন্য স্টার্টআপ ফান্ড ও ঋণ সহায়তা।
নিরাপদ সড়ক ও যোগাযোগ উন্নয়ন
আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও সড়ক নিরাপত্তা।
সীমান্তবর্তী জনগোষ্ঠী ও বন্যহাতির নিরাপদ সহাবস্থান
বন্যহাতির আক্রমণ থেকে জানমাল ও ফসল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করা।
জবাবদিহিমূলক গণশুনানি আয়োজন
উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিতকরণ।
নাকুগাও স্থলবন্দর আধুনিকায়ন
নাকুগাঁও স্থলবন্দরকে পূর্ণাঙ্গ আধুনিক বন্দরে রূপান্তর।