Logo
মু. গোলাম কিবরিয়া (ভিপি)

নির্বাচনী পথসভা

নালিতাবাড়ী ৯ নং মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা বাজারে জোটের পথসভা অনুষ্ঠিত

অ্যাডমিন

প্রকাশিত: 1 মাস আগে | ৩০ জানুয়ারি, ২০২৬

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নির্বাচনী মাঠে জনমত গঠনে ব্যস্ত সময় পার করছেন ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী জোট সমর্থিত প্রার্থী মু. গোলাম কিবরিয়া (ভিপি)। এরই ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা বাজারে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দাঁড়িয়ে পাল্লা প্রতীকের এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোটের লক্ষ্য ও আগামীর উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভায় ভিপি কিবরিয়া বলেন, "এলাকার মানুষের অধিকার আদায় এবং সমৃদ্ধ নকলা-নালিতাবাড়ী গড়তে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের বিকল্প নেই।" সভায় জোটের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং তারা দাঁড়িয়ে পাল্লা প্রতীকের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন।

ছবির গ্যালারি

মন্তব্যসমূহ (০)

মন্তব্য করতে দয়া করে লগইন করুন।